বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩ | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩, ৪.২৬ পিএম
  • ৩০৩ বার পঠিত

 

 

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে।
ভূক্তভোগী অটোচার্জার চালক সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে দক্ষিণ পারইল গ্রামে তাদের বাড়ির পাশে বৈদ্যুতিক লাইনের নিচে একটি গাছের ডাল কাটার পর সেগুলো ভাগ করে নেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের প্রতিপক্ষ নাজমুল,এনামুল, লাকী এবং সালমা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে শ্লীলতাহানিসহ মারপিট করে তাকেসহ তাদের একই পরিবারের ৩ জনকে আহত করেন ।

আহতরা হলেন, দক্ষিণ পারইল গ্রামের মৃৃত মমতাজ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), সাইফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (৩৫) এবং ছেলে ছাব্বির হোসেন (১৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারপরেও তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জনিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন।

এ বিষয়ে প্রতিপক্ষের লাকীসহ অন্যান্যরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ- আলম সিদ্দিকী জানান, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছিলো।

তারিখঃ ৭-৫-২০২৩

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com