বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪.৩০ এএম
  • ৯ বার পঠিত

মানব সময় ডেস্ক :
২৩ আগস্ট ২৬ইং, রোজ রবিবার, সন্ধ্যা ৬:৩০ ঘটিকায়, চট্টগ্রাম আগ্রাবাদস্থ হোটেল অ্যামব্রোসিয়ায়, বিডিএফ চট্টগ্রাম অঞ্চলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন সিকদারের প্রাণবন্ত সঞ্চলনায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল হক খন্দকার মহোদয়ের সভাপতিত্বে, বিডিএফ এর নবীন সদস্য এম তৈয়্যব উল্লাহ এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, বিডিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক এম সেলিম খলিফা।সূচনা বক্তব্যে সাবেক দপ্তর সম্পাদক এস আর সোহেল তালুকদার বিডিএফ গঠনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি তার কার্যক্রম তুলে ধরেন। আগামীতে বিডিএফ কেদ্রীয় কমিটির নেতৃত্বে, সকল অঞ্চলিক কমিটি ভোলা জেলার জনমানুষের মৌলিক অধিকার আদায়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন। উম্মুক্ত বক্তব্য অংশগ্রহণ করে, বক্তারা আঞ্চলিক কমিটির বিগত সেশনের কার্যক্রমের উপর আলোকপাত করেন, আলোচনায় যেমনিভাবে উঠে এসেছে, সফলতার গল্প, তেমনভাবে রয়েছে ব্যর্থতারও ঘানি! আগামীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব ও সমন্বয়ে চট্টগ্রাম অঞ্চল আরো বেশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি, দ্বীপ ভোলার অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ভোলার উন্নয়নে ইতিপূর্বে যেভাবে বিডিএফ ভূমিকা রেখেছে আসছে, আগামীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, আঞ্চলিক কমিটিসহ আরো বেশি ভূমিকা রাখ বলে তিনি আশাব্যক্ত করেন। তিনি আরো বলেন চলমান ইস্যুগুলোকে বর্তমান সরকারের সাথে সম্বনয় করে জনমতের পক্ষে আনার সর্বাত্র চেষ্টা অব্যহত থাকে। বিডিএফ পূর্বের ন্যায় বর্তমান সমস্যা ও ন্যার্য অধিকার আদায়ে ভোলাবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।প্রধান অথিতি তার বক্তব্য শেষে চট্টগ্রাম অঞ্চল ২০২৬-২০২৯ সেশনে নতুন কমিটি গঠনের লক্ষে সাধারণ সম্পাদক হিসেবে, জনাব মোঃ শাহ আলম খান ও সভাপতি হিসেবে, জনাব মোঃ আমিনুর রহমান লিটন সাহেবের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে প্রস্তাবের প্রতি সমর্থন জানায়। অতঃপর সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তার পেশ করার জন্য অনুরোধ জানানো হয়।
সমাপনী পর্যায়ে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান অতিথি সাংবাদিকগণের মুখোমুখি হয়ে, তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবকে পুষ্পমাল্য ও ফুলগুচ্ছের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com