শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম’র দাতা সদস্য হলেন এশিয়া ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান স্মৃতির পাতায় মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা : সরকার আসে যায় বদলায় না ভাগ্য:মেঘনার তীরের তজুমদ্দিনে চরবাসী মানুষের জীবন – এম এ হান্নান নাজিফা হোমিও হলে সৌজন্য সাক্ষাৎ মানব সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক বাহার ভাইয়ের আন্তরিক আগমন -ডা.আহসান হাবিব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কতৃক আয়োজিত নবীন আইনজীবী প্রশিক্ষন কর্মশালা শুভেচ্ছা বক্তব্য রাখছেন – অ্যাডভোকেট আহমেদ রেজা হায়াত খান একাত্তর পরবর্তী জুলাই আমাদের শিখিয়েছে—অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কীভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। সকল বীর শহীদ ও আহতদের প্রতি রইল গভীর সম্মান -আনোয়ার হোসেন চৌধুরী ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতোভয় আত্মত্যাগকারী সকল সহ যোদ্ধা বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর ও বিনম্র শ্রদ্ধা : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে “জয় পেলো”মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় :

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩.৩০ পিএম
  • ২ বার পঠিত

এম নজরুল ইসলাম খান(নিজস্ব প্রতিনিধি) :

মেধা বিকাশ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রত্যয়ে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে ‘বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের নীতিনির্ধারক আলহাজ্ব মো. আবু সুফিয়ান, এমপি। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার ভিত্তি সুদৃঢ় করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি প্রদান এবং বৃত্তির মতো উদ্যোগ তাদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. মনিরুজ্জামান।
এম নজরুল ইসলাম খান, কঞ্চি সেন গুপ্ত ও চয়নিকা মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট তারিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবু তৈয়ব, কেন্দ্রীয় উপদেষ্টা বাবু সুনিল কুমার বিশ্বাস, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন এবং সানরাইজ শিক্ষা পরিবারের উপদেষ্টা মো. হেলাল চৌধুরী।
অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। গুণীজন সংবর্ধনা পর্বে সভাপতিত্ব করেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. হেলাল উদ্দিন (হেলাল)। বৃত্তি প্রদান পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের চট্টগ্রাম জেলা সভাপতি হাজী আব্দুর জব্বার।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে শিশু-কিশোর শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে। কোমলমতি শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় অডিটোরিয়ামে সৃষ্টি হয় আনন্দঘন ও নান্দনিক পরিবেশ।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও আয়োজনের দায়িত্বে ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের কেন্দ্রীয় পরিচালক ও আয়োজক কমিটির প্রধান এম নজরুল ইসলাম খান। আয়োজক কমিটিতে ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুর মো. বাবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাহমুদুল হক (মাস্টার) এবং চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শেষপর্বে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার মেধাতালিকায় স্থান পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা মেধা সনদ, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের যথাযথ স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি করে। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকবোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মেধার স্বীকৃতির পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com