শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫.১৬ এএম
  • ৬৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:
শুক্রবার,২১ আগষ্ট শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ৪ টি ম্যাচ সম্পন্ন হয়েছে।
নগর বিএনপি আয়োজিত টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।
শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ বনাম রেলওয়ে পাবলিক হাই স্কুলের মধ্যকার দিনের ১ম খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মিউনিসিপ্যাল স্কুলের মোহাম্মদ তারেক কে পুরস্কার তুলে দেন কোচ হায়দার কবির প্রিন্স।
সকালে ২য় ম্যাচে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ২য় জয় তুলে নেয়। গোলদাতা মোঃ ইব্রাহিম। খেলা শেষে জয়ী দলের জায়েদ হাসানের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য এম এইচ হাসান।
দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। গোলদাতা মোহাম্মদ জারিফ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নাসিরাবাদ স্কুলের জারিফ এর হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম।
বিকালে অনুষ্ঠিত দিনের ৪র্থ ও শেষ ম্যাচে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ৩ – ০ গোলে ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ওসমান বিন বশির ২ টি ও শাহাদাত হোসেন ১টি গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের ওসমান বিন বশির এর হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com