বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম’র দাতা সদস্য হলেন এশিয়া ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: মিজানুর রহমান স্মৃতির পাতায় মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলি বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা : সরকার আসে যায় বদলায় না ভাগ্য:মেঘনার তীরের তজুমদ্দিনে চরবাসী মানুষের জীবন – এম এ হান্নান নাজিফা হোমিও হলে সৌজন্য সাক্ষাৎ মানব সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক বাহার ভাইয়ের আন্তরিক আগমন -ডা.আহসান হাবিব চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কতৃক আয়োজিত নবীন আইনজীবী প্রশিক্ষন কর্মশালা শুভেচ্ছা বক্তব্য রাখছেন – অ্যাডভোকেট আহমেদ রেজা হায়াত খান একাত্তর পরবর্তী জুলাই আমাদের শিখিয়েছে—অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কীভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। সকল বীর শহীদ ও আহতদের প্রতি রইল গভীর সম্মান -আনোয়ার হোসেন চৌধুরী ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অকুতোভয় আত্মত্যাগকারী সকল সহ যোদ্ধা বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর ও বিনম্র শ্রদ্ধা : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে “জয় পেলো”মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : জুলাই আমাদের শিখিয়েছে—অন্যায়ের সামনে মাথা নত না করে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে কীভাবে অধিকার ছিনিয়ে আনতে হয়। সকল বীর শহীদ ও আহতদের প্রতি রইল গভীর সম্মান -সাইফ সেলিম

রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা :

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯.৩৭ এএম
  • ২১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম

কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন-কেয়া’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ আজ ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় রাউজান বিআরসি স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসেসমেন্ট (কেয়া)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মঈনুদ্দিন কাদের লাবলু। প্রধান আলোচক ছিলেন কেয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ।
মো. হাসান ইমামের সঞ্চালনায় এবং মো. নাজমুল হাসান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন—কেয়া’র সাবেক মহাসচিব, ভাইস-চেয়ারম্যান ও সাংবাদিক এম নজরুল ইসলাম খান, ছালামাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রাউজান বিআরসি’র সভাপতি ইফতেহারুল আলম চৌধুরী, রিডার্স স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং কেয়া’র শিক্ষা সচিব কে এম মোস্তফা রেজাউল মনির। এছাড়া রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তারা বলেন, মেধাবৃত্তির মূল উদ্দেশ্য শিক্ষার্থীর মেধা, কৃতিত্ব ও শিক্ষাগত অর্জনকে স্বীকৃতি দিয়ে তাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করা; আর উপবৃত্তির প্রধান লক্ষ্য আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ধরে রাখা ও সহায়তা করা। সরকারি-বেসরকারি পর্যায়ের বৃত্তি ও শিক্ষামূলক উদ্যোগে মেধা, আর্থিক সক্ষমতা, সামাজিক বাস্তবতা ও শিক্ষার সুযোগ—সব দিক বিবেচনায় নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যেন আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।
ভবিষ্যতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে বৃত্তি কার্যক্রম আরও পরিকল্পিত ও মানসম্মত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com