সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫.১৮ এএম
  • ১১৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :
২৩ আগস্ট নগরীর “বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ”ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসন ( আগ্রাবাদ-চট্টগ্রাম) সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুমের সাথে ঔষধ ও কসমেটিক আইন-২০২৩ বিষয়ক মতবিনিময় সভা রোববার সকালে ইপিজেডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডাঃ একে এম শহীদ।
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির‌ সভাপতি ডাঃ মোঃ শফিউল বাশারের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোঃ রহিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায়ে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা সদস্য ডাঃ মোঃ নবাব হোসেন পাঠান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, সহ- সভাপতি ডাঃ সানু দাশ, ডাঃ এন,এ দাশ অসীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাফিজুর রহমান, চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ মোঃ আমির হোসাইন, প্রবীণ হোমিও চিকিৎসক ক্বারী মাওঃ আব্দুল বারী,আর এস সুমন, সাংগঠনিক সম্পাদক ডাঃ সহদেব চন্দ্রশীল, দপ্তর সম্পাদক ফারজানা ইয়াসমিন, ডাঃ মোঃ মিজানুর রহমান,ডাঃ সুজন দাশ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা পেশাগত দায়িত্ব ও হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার স্বার্থে ৫ দফা দাবি সম্বলিত একটি প্রস্তাব পত্র ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মহোদয় কে হস্তান্তর এবং ঔষধ প্রশাসনে বিগত সময়ে ভালো অবদান রাখায় একটি সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি মাখনুওন তাবাসসুম বলেন, হোমিও চিকিৎসা সেবায় অবশ্যই অবশ্যই ড্রাগ লাইসেন্স সহ অন্যান্য ডিসপ্লে কৃত ঔষধ প্রশাসধনের ক্ষেত্রে সরকারের যাবতীয় কাগজপত্র বৈধ থাকতে হবে। ঔষধের ব্যাপারে চূড়ান্ত বক্তব্য এই যে, হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেআইনি কোন প্রকার পণ্য থাকলে জরিমানা সহ জেল – মামলা এবং আইনী পদক্ষেপ গ্রহণ করার চূড়ান্ত হুঁশিয়ারি দেন।
পরিশেষে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ও ‌ঔষধের ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্তির সহজীকরণের আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com