বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২.০৫ পিএম
  • ৬৪ বার পঠিত

মানব সময় ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সোমবার (২৪ আগষ্ট) ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার‌ সকালে ২য় রাউন্ডের প্রথম ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২ – ১ গোলে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের আশরাফুল আরেফিন রাহাত ও আবু সৈয়দ রহমান সানি এবং বিজিত দলের মোঃ সাকিবুল হাসান ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ দক্ষিণ হালিশহর স্কুলের আবদুল্লাহ আল নোমান এর হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ শোয়াইব।
সকালে অনুষ্ঠিত ২য় ম্যাচে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে (গোলদাতা ইসতিয়াজ উদ্দিন মাহমুদ ২টি)। ম্যান অব দ্যা ম্যাচ বাকলিয়া স্কুলের মীর আহনাফ তাহমিদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক কৃতি খেলোয়াড় মোঃ সোহেল হোসেন।
দুপুরে অনুষ্ঠিত ৩য় ম্যাচে শেরশাহ কলোনী ডাঃ মাজহারুল হক হাই স্কুল ৩ – ০ গোলে আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে (গোলদাতা আবদুল কাদের, মাসাকিন মিয়া ও মোঃ মুনির)।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ শেরশাহ কলোনী স্কুলের মাসাকিন মিয়ার হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল বালি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com