মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কুমিল্লা জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মো. নুরুল আমিন সোহাগ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা টি এস পি সি এলএর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম বাকী সাহেব টিএস পি তে যোগদান উপলক্ষে টি এস পি শ্রমিক কর্মচারী কর্মচারী ইউনিয়ন সিবিএ’র পক্ষে ফুলেল শুভেচ্ছা ‎লোহাগাড়া চরম্বা ইউনিয়নের বিবিবিলা পশ্চিম পাড়ার ১. ৫০কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণে জেলা প্রশাসকের সুপারিশ নিয়ে জেলা পরিষদে আবেদন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জুলাই-আগস্ট বিপ্লব, কারিগরি শিক্ষা ও তরুণ প্রজন্ম: ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের রোডম্যাপ — মোঃ আবদুল বাতেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দল ও হাটহাজারী উপজেলা শ্রমিক দল এ-র সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পতেঙ্গায় মর্মান্তিক ঘটনা: বিষাক্ত মদপানে সাংবাদিক সহ দু’জনের মৃত্য: গুরতর আহত আহত ১ জাতীয়তাবাদী শ্রমিক দল হাটহাজারী উপজেলার শ্রমিক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩.৫৩ পিএম
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

মুফিজুর রহমান নাহিদ:খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) স্থানীয় আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেন কানাইঘাট জকিগঞ্জের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমীরুল ইহসান শামীমের সভাপতিত্বে, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন
মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি পাঁচজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রবাসীদের ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমরা এসব শোকাহত পরিবারের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ আব্দুল হাসিব চৌধুরী, জেলা শাখার বায়তুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ, ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন, উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাস্টার আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুখতার আহমদ, ঝিংগাবাড়ি ইউনিয়নের আমীর বিশাল বিন রহমত, বানী গ্রাম ইউনিয়নের আমীর মাওলানা সুলাইমান আহমদ, যুব মজলিসের জেলা সহ-সভাপতি খাঁ রুল ইসলাম, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত ৫ পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com