সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

দক্ষিণ আইচা থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেছেন মো. সাঈদ আহমেদ।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭.২৮ এএম
  • ২৩৪ বার পঠিত

 

সেলিম রানা চরফ্যাশন :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মো. সাঈদ আহমেদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় নবাগত ওসি সাঈদ আহমেদ দক্ষিণ আইচা থানায় দায়িত্বভার গ্রহন করলে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন।

জানা যায়, দক্ষিণ আইচা থানায় যোগদানকৃত নবাগত ওসি সাঈদ আহমেদ ২০০৮ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে সুনামের সাথে চাকরি করে আসছেন।
এর আগে ভোলার মনপুরা থানায় দুইবছর ও ভোলা সাইবার ক্রাইম শাখায় তিনমাস অফিসার্স ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৩ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পি পি এম) বার পদক এবং ২০২০ সালে আইজিপি পুরুস্কার পদক ভূষিত হয়েছেন।

তাঁর বাড়ি ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।
দক্ষিণ আইচা থানার নবাগত ওসি মো. সাঈদ আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দক্ষিণ আইচা থানা এলাকায় সব ধরনের অপরাধ দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, যাতে করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তিনি আরো বলেন, আপনারা যদি আমার কোনো অপকর্মের তথ্য পান তাহলে আমার বিরুদ্ধে সংবাদ লিখবেন। আপনাদের সংবাদ লিখার মাধ্যমে আমি অন্যয় কাজ থেকে দূরে থাকবো। এবং সর্বশেষ সাংবাদিকদের ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com