বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে এনকো ল্যাবরেটরিজ লিমিটেড এর আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার সম্পন্ন : প্রাথমিক শিক্ষায় গুণগত রূপান্তরের সাত অঙ্গীকার: নতুন অভিযাত্রার প্রত্যয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: ফিরুক নতুন মূল্যায়ন ব্যবস্থায় –এম. নজরুল ইসলাম খান চরফ্যাশনে ব্যক্তির আবেদন ছাড়াই ভোটার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে স্থানান্তর ৩৬টি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে বদলে যাবে শিক্ষার চেহারা : সামগ্রিক বিকাশের শিক্ষা — এম নজরুল ইসলাম খান মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন,বাংলাদেশ’র উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন: বিশ্ব সাক্ষরতা দিবস: নিরক্ষরমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ, আলোকিত মানুষ —এম নজরুল ইসলাম খান শিক্ষকের মর্যাদা ও নেতৃত্বেই সমৃদ্ধ হবে মানসম্মত শিক্ষার ভিত —এম নজরুল ইসলাম খান

আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৫৩ এএম
  • ৪ বার পঠিত

মানব সময় ডেস্ক :
আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবানে পালিত হলো এই প্রথম। প্রতিবার ফেনীতে পালিত হলেও এই বছর সবার সিদ্ধান্তে বান্দরবানে পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার বান্দরবান এর আঞ্চলিক পরিচালক রফিকুল ইসলাম। আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট কবি, মানবাধিকার নেত্রী নীলিমা আক্তার নীলা তার বক্তব্যে বলেন, আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী যা আমি কোনদিনও ভুলবো না। প্রথম অনুষ্ঠানেই প্রায় পাঁচ শতাধিক কবি, লেখককে আমন্ত্রিত অতিথি হিসেবে এনে তাক লাগিয়ে দিয়েছিলো এই সংগঠনটি যা একেবারেই নজীর। নেপাল, ভুটান, মালদ্বীপ কিংবা ইন্ডিয়া এমন কোন জায়গা নেই যে কবি, সাহিত্যিকরা আসেনি। যে অনুষ্ঠানটি সেরাকেও হার মানিয়েছিলো অকপটে,আর সে সংগঠনের সভাপতি হয়ে নিজেকে খুবই ভাগ্যবতী ভাবছি আমি।কবি নীলিমা আক্তার নীলা আরো বলেন, ফেনীর মানুষজন আমাকে যেভাবে চিনে সেভাবে হয়তো বান্দরবান মানুষও আমাকে চিনে না। আমি ফেনীর আন্তরিক ভালোবাসার কথা কোনদিনও ভুলতে পারবো না, শুধু চাইবো তাদের ঋণ কোনদিন শোধ করতে না পারলেও যেনো তাদের পাশে দাঁড়াতে পারি কোন না কোন ভাবে, আল্লাহ যেনো সে সুযোগ আমাকে করে দেন। আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ এখন অনেক দূর পর্যন্ত এগিয়েছে, যা আমাদের কাছে স্বপ্নের মতো, সে এগোনোটাকে আরো অনেক দূর এগিয়ে নেয়ার জন্য সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাজ করবো, লেখক, কবি, সাহিত্যিক যা-ই বলি না কেনো, উদ্দেশ্য যেনো সুন্দর হয়, যে সুন্দরের হাত ধরে প্রতিটা মানুষ আলোর দিকে এগিয়ে যাবে এমন স্বপ্ন নিয়েই পথ চলছি বিরামহীন, এই পথ চলাতে সবাইকেই সাথে চাই বার বার। আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন, প্রধান আলোচক বিশিষ্ঠ কবি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, উদ্বোধক ছিলেন, আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহজাহান মজুমদার, বিশিষ্ট কবি শোয়েব মজুমদার, বিশিষ্ট কবি সাইফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার সভাপতি আলীম উল্লাহ কবি মাহবুব এলাহি, কবি ফেরদৌস,জনপ্রিয় কণ্ঠশিল্পী বিদ্যুৎ ত্রিপুরা, সেরাদের সেরা চ্যাম্পিয়ন রাজকুমার,নতুন কুড়ি সারা বাংলাদেশের দশজনের একজন সোহাগি, জনপ্রিয় অভিনেতা মাঈন উদ্দীন, এবিএন বাংলা টিভির চেয়ারম্যান আসমত হোসেন, রেহেনা আক্তার রেখা এবং উপস্থাপনায় ছিলেন রোমানা। সার্বিক সহযোগিতায় – হিলটপ এনজিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com