বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে এনকো ল্যাবরেটরিজ লিমিটেড এর আয়োজনে বৈজ্ঞানিক সেমিনার সম্পন্ন : প্রাথমিক শিক্ষায় গুণগত রূপান্তরের সাত অঙ্গীকার: নতুন অভিযাত্রার প্রত্যয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: ফিরুক নতুন মূল্যায়ন ব্যবস্থায় –এম. নজরুল ইসলাম খান চরফ্যাশনে ব্যক্তির আবেদন ছাড়াই ভোটার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে স্থানান্তর

চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪.৩০ পিএম
  • ৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ) এবং স্টুডেন্ট কাউন্সিলের (এসসি) এক যৌথ সভা ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) সফলভাবে সম্পন্ন হয়েছে।
যৌথ সভা শেষে প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসমিন ইসলামের সভাপতিত্বে নতুন স্টুডেন্ট কাউন্সিল গঠনের লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান।
সভায় স্টুডেন্ট কাউন্সিলের প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের ওপর এর প্রভাব এবং দায়িত্ব-কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও তা প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। তিনি ডেঙ্গু মোকাবিলায় অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। পাশাপাশি ইদানীং শিশু শিক্ষার্থীরা অসুস্থতার কারণে স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করে স্টুডেন্ট কাউন্সিল ও পিটিএ-কে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন পিটিএ’র সভাপতি মোহাম্মদ হোসাইন, স্টুডেন্ট কাউন্সিলের ফোকাল পয়েন্ট টিচার মোঃ ইলিয়াছ, শিক্ষক প্রতিনিধি সুপন দেবনাথ ও মেহেদী হাসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অনুভূতি ও মতামত ব্যক্ত করে স্টুডেন্ট লিডার অনুদ্বীপ, নিশো আক্তার এবং নাসিরুল্লাহ হাবিব।
এছাড়া উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন রুমানা পারভীন, কণিকা দাস, লাকী দাস, মমিনা আক্তার, চৈতি পাল, মিম খাতুনসহ স্টুডেন্ট কাউন্সিল ও পিটিএ-র অন্যান্য সদস্যবৃন্দ। সভা শেষে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে স্কুলের সার্বিক মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com