
উদ্যোক্তা প্রতিষ্ঠান ইয়েস গ্রুপের প্রতিষ্ঠান ইয়েস একাডেমি কর্তৃক আয়োজিত সেল্ফ অ্যাওয়ানেস ট্রেনিং প্রোগ্রামটি ২২ সেপ্টেম্বর ২৬ইং রোজ, শুক্রবার, বিকাল ৪ঘটিকায়, নগরীর সরাইপাড়াস্থ গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উক্ত হাসপাতালের সাথে চিকিৎসা সেবামূলক এক দ্বিপাক্ষিক কর্পোরেট চুক্তি সম্পাদিত হয়।
চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটি’২৬ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি আহ্বায়ক কমিটির সদস্য তৈয়্যব উল্লাহ’র প্রাণবন্ত সঞ্চলনায়, আহ্বায়ক ও সোনালী ব্যাংক পি এল সি এর সাবেক মহাব্যবস্থাপক লায়ন সৈয়দ মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে, এচিভার হাঃ শাহাদাত হোসাইনের পবিত্র কুরআন তিলাওয়াত মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস গ্রুপের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম খান। তিনি সেল্ফ অ্যাওয়ারনেসে উপর চমৎকার একটি ট্রেনিং প্রেজেন্টেশন করেন। ট্রেনিং এ তিনি সেল্ফ অ্যাওয়ারনেস বা আত্ম সচেতনতার গুরুত্ব এবং ব্যক্তি জীবনে এর প্রভাব নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।
এই আয়োজনের সবচেয়ে বড় অর্জন ছিল প্রোগ্রাম শেষে গ্রীন শিফা হাসপাতাল এবং ইয়েস গ্রুপের মধ্যেকার চিকিৎসা সেবা সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক কর্পোরেট চুক্তি স্বাক্ষর। ইয়েস গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং গ্রীন শিফা হাসপাতালের পক্ষে উপদেষ্টা লায়ন সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ।
এ চুক্তিতে বলা হয়েছে ইয়েস গ্রুপের সকল অংঙ্গ প্রতিষ্ঠানের সদস্য এবং সসদ্যদের পরিবারবর্গ সকল ডায়াগনস্টিক টেষ্টের উপর ৩৫%, এক্সরে, আলট্রা, ইকো ও ইসিজি উপর ২০%, সার্ভিস চার্জের উপর ৫০% ডিসকাউন্ট দেয়া হবে। এই হাসপাতালে গাইনি, এলার্জি, নাক- কান, গলা চক্ষু ও ডায়াবেটিক এর বিশেষজ্ঞ ডাক্তার বসেন এবং ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন, সদস্য ফখরুল হাবিব, ইয়েস গ্রুপ পরিবারের সদস্য বৃন্দ প্রমুখ।
ইয়েস গ্রুপ তার সদস্যদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এই আয়োজন এবং চুক্তি সেই পথচলাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।
এম তৈয়্যব উল্লাহ
সদস্য
ইয়েস জেলা চট্টগ্রাম আহ্বায়ক কমিটি’২৬