বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসাতে নিজ বসতভিটা আগুন | Manob Somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৫.০৮ এএম
  • ৫২১ বার পঠিত

 

মিলি শিকদার : ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাচিয়া ৫ নং ওয়ার্ডের মোঃ হাফেজ (৫০) এর সাথে তার প্রতিবেশীদের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছে। সরেজমিনে গিয়ে জানা যায়, হাফেজের প্রতিবেশী মোহাম্মদ জাহাঙ্গীর (৪৯) ও তার স্ত্রী ফাতেমা বেগম জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বিভিন্নভাবে হাফেজের ক্ষতিসাধন করার চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি হাফেজকে ফাঁসানোর জন্য ফাতেমা পরিকল্পিত ভাবে তার নিজেদের রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। এর পরে তিনি চিৎকার দিয়ে বলে হাফেজ ও তারপুত্র শাহীন তার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।এরপরে তিনি বোরহানউদ্দিন থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করে হাফেজ বলেন বিরোধের জের ধরে গত ০৯/০৪/২২ ইং তারিখে সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় আমার প্রতিবেশীরা দা,ছেনি লাঠি সোটা নিয়ে আমার নতুন ঘরে প্রবেশ করে। এমনকি আমার ফসলি জমি লাউ গাছ, আমের চারা, পেয়ারার চারা বেড়াজাল কেটে আনুমানিক ১০,০০০ টাকার ক্ষতি তারা করে । পরে আমার ডাক চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে হাজির হয়। আমি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কে জানাই। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় আমি একটি লিখিত অভিযোগ করি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির জানায় বিষয়টি সুষ্ঠু তদন্ত চলছে এবং আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

One thought on "জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে ফাঁসাতে নিজ বসতভিটা আগুন | Manob Somoy"

  1. Israel lady says:

    Very good post. I absolutely appreciate this website. Stick with it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com