সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,পূর্ণাঙ্গ উৎসবভাতা – বাড়ি ভাড়া আদায়ে শিক্ষকদের মানববন্ধন | Manob Somoy

  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৭.৪১ এএম
  • ৬৫১ বার পঠিত

বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,পূর্ণাঙ্গ উৎসবভাতা ও বাড়ি ভাড়া আদায়ের লক্ষে শিক্ষকদের মানববন্ধন

এম সফিকুল ইসলাম চরফ‍্যাশন, ভোলা:
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,পুর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া আদায় ও ৭ দফা দাবি আদায়ের লক্ষে ভোলার দৌলতখানে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) দৌলতখান উপজেলা শাখা

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান শিক্ষাব্যবস্থায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের প্রায় ২৭ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) দৌলতখান উপজেলা সভাপতি ও আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মোঃ হারুন,নাসির উদ্দিন,আবদুল্লাহ আল নোমান, হেলাল উদ্দিন, সুফিয়া আক্তার,সাবেক সাধারন সম্পাদক আবু তাহের রতনসহ প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর মাধ্যমে প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর ৭ দফা দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

One thought on "বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,পূর্ণাঙ্গ উৎসবভাতা – বাড়ি ভাড়া আদায়ে শিক্ষকদের মানববন্ধন | Manob Somoy"

  1. Israel lady says:

    Very good post. I absolutely appreciate this website. Stick with it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com