রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

বাকলিয়ায় প্রকাশ্যে মাদক বানিজ্যে বেপরোয়া মো. জসিম প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগী এলাকাবাসী :

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১.৩১ পিএম
  • ৯৮ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকায় মাদক ব্যবসা ও নানা অসামাজিক কার্যকলাপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সামাজিক সংগঠন ও এলাকাবাসীর দাবি, পুলিশের কার্যকর তদারকির অভাবে এলাকায় মাদক কারবার আরও বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, বাকুলিয়া এলাকায় মাদক নিয়ন্ত্রণের নামে কিছু অসাধু পুলিশের যোগসাজশে প্রতিদিন বিপুল অঙ্কের মাদক বাণিজ্য পরিচালিত হচ্ছে। এতে সমাজের তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।
এলাকাবাসীর অভিযোগের কেন্দ্রে রয়েছেন মো. জসিম নামের এক ব্যক্তি। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত। স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জসিমের বিরুদ্ধে পূর্বে বাকুলিয়া থানায় একটি ইয়াবা সংক্রান্ত মামলা রয়েছে। তবে মামলা থাকা সত্ত্বেও তার মাদক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়।
স্থানীয়দের তথ্যমতে, বর্তমানে তিনি নতুন ব্রিজ এলাকার ৪ নম্বর রাইডার স্টেশন সংলগ্ন একটি রিকশা গ্যারেজের আশপাশে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করছেন। গ্যারেজটির মালিক নুরজাহান বলে জানা গেছে এবং গ্যারেজের পেছনে সিরাজ নামের এক ব্যক্তির বাড়ি রয়েছে, যিনি মো. জসিমের ঘনিষ্ঠ আত্মীয় বলে এলাকাবাসীর দাবি।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com