বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও ২০২৬-২০২৮ পর্যন্ত ০৩ (তিন) বছর মেয়াদের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন:

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ২.৪৯ এএম
  • ১১৫ বার পঠিত

মানব সময় ডেস্ক :
১৭ জানুয়ারি ২০২৬ ইং উন্নয়ন সংস্থা স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২০২৮ পর্যন্ত ০৩ (তিন) বছর মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাছির উদ্দিন মহোদয়, সমাজসেবা অফিসার-১ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা) সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলমগীর মহোদয়, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়-২, সহ- নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: বখতিয়ার আলম, উপজেলা সমবায় অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম। সভাপতিত্বে করেন জনাব মো: হারুন উর রশিদ মহোদয়, সভাপতি, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন। সংস্থার বিগত অর্থ বছরের কার্যক্রমের উপর বিস্তারিত উপস্থাপন করেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী শিকদার মহোদয়।
বিগত এক বছরে সংস্থার শুভাকাঙ্ক্ষী যাঁরা মৃত্যু বরণ করেছেন তাঁদের প্রতি আত্মার শান্তি কামনায় সভায় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, জনাব জনি রোজারি, মো: মাজেদুল হক, জনাব লুৎফুন্নেছা রুপসা, সাংবাদিক মোসলেহউদ্দিন বাহার
বক্তব্য প্রদান করেন জনাব মো: সংস্থার কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি জনাব মো: আনিসুর রহমান মহোদয় ও কোষাধ্যক্ষ, জনাব মো: নুরুল আবছার মহোদয়। প্রধান অতিথি ও নির্বাচন পর্যবেক্ষক জনাব মোহাম্মদ নাছির উদ্দীন মহোদয় তাঁর বক্তব্যে বলেন, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন সরকারের সহযোগী সংস্থা হিসেবে সরকারের সাথে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি সভায় উপস্থিত থেকে কার্যনির্বাহী কমিটির নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং নির্বাচন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন তার কাজের মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন আগামী দিনগুলোতেও একেই ভাবে কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং অসহায় মানুষদের জীবনমানের উন্নয়নে রাখবেন।
এরপর সাধারণ পরিষদের সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আগামী তিন বছরের জন্য একটা কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্য বৃন্দের তালিকা :
জনাব মো: হারুন উর রশিদ, সভাপতি।
জনাব মো: আনিসুর রহমান, সহ-সভাপতি।
জনাব মোহাম্মদ আলী শিকদার, সাধারণ সম্পাদক।
জনাব মোছাম্মৎ উম্মে কুলছুম, সহ-সাধারণ সম্পাদক।
জনাব মো: নুরুল আবছার, কোষাধ্যক্ষ।
জনাব লুৎফুন্নেছা রুপসা, নির্বাহী সদস্য।
জনাব উম্মে খায়রা রুমী, নির্বাহী সদস্য।
সভার পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয়। সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com