বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১.০৩ পিএম
  • ১৪৮ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূজা রানী দাস (১৬) কক্সবাজার থেকে নিখোঁজ হওয়ার পর অবশেষে উদ্ধার হয়েছেন। উদ্ধারকৃত শিক্ষার্থী মানব পাচারকারী চক্রের কবলে পড়েছিলেন বলে অভিযোগ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫০ জন ছাত্রছাত্রী নিয়ে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজারে একটি শিক্ষাসফরের আয়োজন করা হয়। সফর শেষে বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী বিকেল ৩টার মধ্যে সকল শিক্ষার্থী নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেও পূজা রানী দাস সেখানে উপস্থিত হননি।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর-১৩৭, ট্র্যাকিং নম্বর SAT2B7।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পূজার সর্বশেষ অবস্থান নোয়াখালীর সন্দীপ উপজেলার নিঝুম দ্বীপ এলাকায় শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ হিন্দু পরিষদ হাতিয়া উপজেলা শাখার সভাপতি সহদেব রায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় গত ৬ ফেব্রুয়ারি বিকেলে নিঝুম দ্বীপ থেকে পূজা রানী দাসকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পূজা রানী দাস গণমাধ্যমকে জানান, কক্সবাজারে অবস্থানকালে তিনি এক পরিচিত ছেলের সঙ্গে কথা বলার একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরে তিনি নিজেকে নিঝুম দ্বীপে একটি মানব পাচারকারী চক্রের নিয়ন্ত্রণে দেখতে পান। এ সময় তার সঙ্গে থাকা মুঠোফোনটি উদ্ধার করতে সক্ষম হলে সুযোগ বুঝে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিজের বিপদের কথা জানান।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com