বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

ডা. শফিকুর রহমানের আর্থিক সহায়তায় ১২ টন খাদ্য সামগ্রী গাজার পথে

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ২.৪৩ পিএম
  • ১৫৫ বার পঠিত

মানব সময় ডেস্ক :
গাজার এক হাজার মজলুম পরিবারের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) এর ব্যবস্থাপনায় এবং জামায়াত ইসলামী বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এবারে প্রায় ১২ টন খাদ্যসামগ্রী নিয়ে পাঠানো হচ্ছে “ভালোবাসার উপহার”। এই খাদ্য সহায়তা মিশরের রাজধানী কায়রো থেকে আল আরিশ ইজিপশিয়ান রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠানো হবে।
বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শফিউল মওলা এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন স্বশরীরে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের বাস্তবায়ন ও তদারকি করছেন।
মাজলুম গাজাবাসীর প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের প্রতি আশ ফাউন্ডেশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মিশর সরকারের অনুমোদনক্রমে আজ সোমবার কায়রো থেকে সংশ্লিষ্ট লরি ট্রাকগুলো আল আরিশের উদ্দেশ্যে রওনা দেবে।
উল্লেখ্য, ২০২৩ সাল পরবর্তী সংকটের সময় থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে ধারাবাহিকভাবে মজলুম গাজাবাসীর জন্য নানাবিধ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইতোমধ্যে গাজায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রথম মসজিদ নির্মাণ, সোলার প্রকল্প স্থাপন, তাঁবু বিতরণ, টয়লেট ও গোসলখানা নির্মাণ, কুরবানী কর্মসূচি, রমজানের ইফতার সামগ্রী বিতরণ, কম্বল ও শীতবস্ত্র বিতরণ, নিয়মিত খাবার কর্মসূচিসহ নানামুখী মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এসব কর্মসূচিতে দল-মত, ধর্ম-বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সাধারণ মানুষ ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com