
মোসলে উদ্দিন বাহার, চট্টগ্রাম :
চট্টগ্রামের ১০ নম্বর জঙ্গল সলিমপুর (ছিন্নমূল)এলাকায় অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুলে দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে কম্বল, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আজমিরা বেগম মোনালিসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দূরবীন মিডিয়া ফাউন্ডেশন এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ শাহনেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম কামরুল আহসান উল্লাহ ও স্বরস্বতী সরকার।
আরো উপস্থিত ছিলেন,রিনা বেগম সুস্মিতা, আয়াতুল ইসলাম আয়াত, জান্নাতুল ফেরদৌস মৌমিতা আক্তার লিজা ও মোঃ শাহিন সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং শীতের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দূরবীন মিডিয়া ফাউন্ডেশন এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।