বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

যুদ্ধাহত গাজাবাসীর মাঝে আশ ফাউন্ডেশনের “ইমার্জেন্সি ফুড প্যাক” বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১.২৭ পিএম
  • ৮২ বার পঠিত

মানব সময় ডেস্ক :
যুদ্ধ বিধ্বস্ত গাজার বর্তমান সংকটময় বাস্তবতায়, যুদ্ধে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে গাজার দেড়শত পরিবারের মাঝে “ইমার্জেন্সি ফুড প্যাক” বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। আশ ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন এসব যুদ্ধাহত ও শহীদ পরিবারের হাতে জরুরি খাদ্য সহায়তা হিসেবে “ইমার্জেন্সি ফুড প্যাক” তুলে দেন।
এছাড়াও দেশ ও দেশের বাইরে বসবাসরত সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের পাঠানো আমানতের ভালোবাসার উপহার সঠিকভাবে পৌঁছে দিতে স্বশরীরে গাজায় উপস্থিত ছিলেন, আশ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মেজর (অব.) মাহবুব আলম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শফিউল মাওলা।
যুদ্ধ গাজাবাসীর শরীরের অঙ্গ কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি বেঁচে থাকার অদম্য স্বপ্ন। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর যুদ্ধবিরতির এই সময়ে মজলুম গাজাবাসী নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ভয়াবহ এই যুদ্ধে কেউ হারিয়েছেন পা, কেউ হাত, কেউবা উভয় অঙ্গ। তবুও তাদের মনোবল এক মুহূর্তের জন্যও ভেঙে পড়েনি।
আশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, গাজাবাসীর প্রতি এই ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে চলমান ও আগামী জরুরি মানবিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের সকল হৃদয়বান ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com