শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

সিএমপিতে তিন থানার ওসিসহ ১০ পুলিশ পরিদর্শক পদে রদবদলে আতংকে কর্তব্যরতরা || মানব সময় ||

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ২.০১ পিএম
  • ৪৩২ বার পঠিত

ডেস্ক নিউজ :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) তিন থানার ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। ২৪আগস্ট, মঙ্গলবার দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর আদেশে এ রদবদল করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়,ডিবির (উত্তর) মো. মঈনুর রহমান চৌধুরীকে চান্দগাঁও থানায় পদায়ন করে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় বদলি করা হয়ছে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।
এছাড়াও সিএমপির বিভিন্ন পদে আরও ১০ জন পরিদর্শককে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। সিএমপির প্রশাসন বিভাগের অংসা থোয়াই মারমাকে প্রসিকিউশন বিভাগে। আ ন ম গোলাম কিবরিয়াকে সিটি এসবি থেকে প্রসিকিউশন বিভাগে রদবদল করা হয়েছে।
আকবর শাহ থানার (তদন্ত) আমিনুল হককে ডিসি পশ্চিম বিভাগের (অপরাধ শাখায়), সিএমপিতে আসা ফজলুল কাদের পাটোয়ারীকে সিটি এসবিতে, আতিকুর রহমানকে প্রসিকিউশনে, এম সাকের আহমদকে আকবর শাহ থানার (তদন্ত), নুরুল বাশারকে ইপিজেড থানার (তদন্ত) পদে, সৈয়দ মঈনুল হোসেনকে সিটি এসবিতে, নাজিম উদ্দীন মজুমদার ডিবিতে (উত্তর) ও কামাল উদ্দীনকে পাঁচলাইশ থানার তদন্ত পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য যে, এর২/৩ আগে ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া ও ডবল মুরিংমডেল থানার ওসি মোঃমহসীন কে ডিএমপি সদরদপ্তরে বদলী করা হয় বলে সিএমপি দপ্তর সূত্রে জানা গেছে।
তারো আগে পতেঙ্গা, বন্দর-হালিশহর,কোতোয়ালী,চান্দগাঁও,জেলার পুলিশের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ওবাশঁখালী থানার ওসি কে সিএমপি হেড কোয়াটার ও রেজ্ঞ পুলিশ দপ্তরে বদলী করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com