শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করতে তারেক জিয়ার মদদে ২১ আগষ্টের হত্যাকান্ড বললেন – নুরুন্নবী চৌধুরী শাওন||

  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ১.১৩ পিএম
  • ৪৫৭ বার পঠিত

ডেস্ক নিউজ :

ভোলা-৩ আসনের সাংসদ দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করতেই তারেকের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। তাই ২১ আগষ্টের মুল পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে এনে সাজা কার্যকর করতে হবে। জামায়াত বিএনপির মদদে ওই সময় বাংলাদেশ একটি জঙ্গীবাদী রাষ্ট্রে পরিনত হয়। শনিবার (২১আগস্ট) সকাল ১১ টায় তজুমদ্দিন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মিদের স্মরনে ও খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভায় এসব কথা বলে তিনি।তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন,২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি মিছিলে নারকীয় গ্রেনেড হামলা চালায়। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড শান্তি মিছিলে ব্যবহার পৃথিবীর ইতিহাসে একটি ঘৃণিত কাজ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে বর্বরোচিত এ হত্যাকাণ্ড চালানো হয়। সে দিন আওয়ামী লীগের প্রায় ২৪ জন নেতা-কর্মী নিহত এবং অসংখ্য নেতা-কর্মী আহত হয়। তারা বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় তাবেদারি রাষ্ট্রে পরিণত করার জন্যই এমন নারকীয় হামলা চালিয়েছিল।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব মাষ্টার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যা কিরন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্চাসেবক লীগের সভাপতি ইস্তিয়াক হাসান, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ শিবলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com