বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র “মিসকেস দায়েরের কারণসমূহ” নিয়ে বিশেষ প্রতিবেদন জেসমিনা খানম “সমাজসেবা থেকে যেতে চান সংসদে” | Manob Somoy পরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে-হাফিজুর রহমান | m a n o b s o m o y সিএমপির ডিবি (বন্দর) বিভাগের অভিযানে ০১ (এক)টি কাভার্ডভ্যান ও ৮৫ বান্ডেল অর্থাৎ ১৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধারসহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের পাহাড়তলী বাজার তদারকি অভিযান

  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৯.৪৪ এএম
  • ৩২৪ বার পঠিত

ডেস্ক নিউজ :

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ২৬ অক্টোবর, ২০২২ খ্রিঃ তারিখে ‌চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী বাজারে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ১০:৩০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও অধিক মূল্যে চিনি বিক্রয়ের অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০,০০০/- ও উত্তর বঙগ ট্রেডিংকে ৩০,০০০/- টাকাসহ মোট ৮০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। চিনির বিভিন্ন পাইকারের দোকানে এবং তাদের গোডাউনে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়েছে। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।পাহাড়তলী বাজারের সভাপতির নের্তৃত্ব মজুদকৃত চিনি বিক্রয় সকলের মাঝে উন্মুক্ত করে দেয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব নাসরিন আক্তার ও জনাব দিদার হোসেন উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com