মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রলারডুবিতে ছাত্রলীগ নেতা নিখোঁজ | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.৩৯ এএম
  • ৫০১ বার পঠিত

 

মোঃ মহিউদ্দিন
বিশেষ প্রতিনিধি, ভোলা
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ট্রলারডুবিতে ছাত্রলীগ নেতা
নিখোঁজ।আল আরাফি তামিম পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শরিফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাশন উপজেলার যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুন আহত হয়েছে। আহতরা শ্রীনগর ষোলগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন শেষে দুপুর সাড়ে ১২টায় মাদারীপুর কাঁঠালিবাড়ি প্রধানমন্ত্রীর জনসভা শেষে জাজিরা-মাওয়া হয়ে ঢাকায় যাওয়ার পথে পদ্মা নদীতে আকস্মিকভাবে তাদের ট্রলার উল্টে যায়।
আহত আসাদুজ্জামান খান মামুন সেলফোনে জানান, তারা সকলেই চরফ্যাশন থেকে লঞ্চযোগে শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর জনসভা শেষে জরুরি প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য জাজিরা থেকে মাওয়ার উদ্দেশে নদীপথে ট্রলার যোগে রওয়ানা হন। নদীর মাঝপথে হঠাৎ উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি মুহূর্তের মধ্যে উল্টে যায়। তাৎক্ষণিক নদীতে টহলরত স্থানীয় নৌ-বাহিনীর সহায়তায় তিন জনকে নদী থেকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানা ছাত্রলীগ নেতা তামিম উত্তাল স্রোতে নদীতে তলিয়ে যায়।
এরপর থেকে সে এখনও নিখোঁজ রয়েছে। তামিম চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

নিখোঁজ তামিম চরফ্যাশন কলেজপাড়াস্থ পৌর ৪নং ওয়ার্ডের আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজির উদ্দিনের একমাত্র ছেলে। তার নিখোঁজ সংবাদে তামিমের পরিবারে চলছে শোকের মাতম।

এ খবর জানার পর ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মাদারীপুর কোস্টগার্ডকে অবহিত করার পর তারা এখনও পদ্মায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ তামিমকে এখনও উদ্ধার করা যায়নি।

আজ শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর উদ্বোধন করেন।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শুক্রবার বিকালে চরফ্যাশনের বেতুয়া ও ঘোষেরহাট লঞ্চঘাট থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাজিরায় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করে। সমাবেশ শেষে ছাত্রলীগ নেতা তামিমসহ প্রায় ২০-২৫ জন ঢাকার উদ্দেশে রওয়ানা দিলে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com