সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চট্টগ্রামকে লজিস্টিক হাব করার ঘোষণা অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭.১৩ এএম
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :
বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ( এমপি ) বাজেট পাসের প্রথম চট্টগ্রামে দিনভর অত্যন্ত কর্মব্যস্ত সময় পার করছেন । সকালে চট্টগ্রামে আসলে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে।
সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে নেমেই বন্দরের ৩৮ নং ওয়ার্ডের ঈশান মিস্ত্রী হাট সংলগ্ন সল্টগোলা ক্রসিং এলাকায় খালে স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
সেখান থেকে তিনি এশিয়ান ওমেন বিশ্ববিদ্যালয়ের প্রশংসায় অর্থমন্ত্রী”জব চাহিদা অনুযায়ী শিক্ষা কারিকুলাম ” স্কলারশিপ ও রিসার্স সেন্টার চালু থাকায় এশিয়ান ওমেন বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেছেন।
তিনি বলেন,শিক্ষা দানের পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের এক্সপোজারও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসনীয়।

মন্ত্রী শনিবার সকালে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর নাসিরাবাদস্থ স্থায়ী ক্যাম্পাসে নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন শেষে এর চট্টেশ^রি ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

অনুষ্ঠানে ভার্সিটির পক্ষ হতে এর আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শ্রেণিতে কারিকুলাম ও আন্তর্জাতিক বাজারে কারিকুলাম ভিত্তিক জব চাহিদা, ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান, হার্ভার্ড, জন হপকিন্স, ইলিনয় প্রভৃতি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এ ভার্সিটির ছাত্রীদের ডক্টরেট ডিগ্রী অর্জনসহ তাদের অবস্থান তুলে ধরা হয়।
এতে জানানো হয়-বর্তমানে এ ভার্সিটিতে পৃথিবীর ২২ দেশের প্রায় ২ হাজার ১০০ ছাত্রী পড়াশুনা করছে। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান ,ভুটান ,ভারত জাপান ,মায়ানমার ,পাকিস্তান শ্রীলংকা প্রভৃতি দেশের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রী রয়েছে।

অনুষ্ঠানে ২০০৪ সালে তৎকালীন বেগম খালেদা জিয়ার সরকার কর্তৃক এ ভার্সিটি প্রতিষ্ঠায় সকল সহযোগিতার জন্য বেগম খালেদা জিয়া ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

চট্টগ্রামকে ভিন্ন মাত্রার ও বৈশিষ্ট্যের নগরী হিসেবে বর্নণা করে এখানে ভার্সিটি স্থাপন করায় মন্ত্রী এর কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন এবং ভার্সিটির উন্নয়নে নিজের পক্ষ থেকে সম্ভব সকল সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ভার্সিটির এলামনি তাসলিমা রেজা ও প্রকৌশলী তানভির রহমান বক্তৃতা করেন। মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর পুর্বে মন্ত্রী নগরীর নাসিরাদস্থ ভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেন।
সকালে অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন চালুকৃত পৃথক ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন ও পরিদর্শন করেন।
চমেক হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গু রোগীদের জন্য নতুন এ ওয়ার্ড চালু করা হয়। এর ফলে সরকারি পর্যায়ে ডেঙ্গু চিকিৎসা সেবাদান আরো একধাপ এগিয়ে যাবে। ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা সেবা প্রাপ্তি আরো দ্রত ও সহজ হবে।
এছাড়া মন্ত্রী,৩৯ নং ওয়ার্ডে ৫০০ শতাধিক দুঃস্থ্য – অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করেন। সেখানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা নূরুজ্জামান, মাহাবুব এলাহী,রোকন উদ্দিন মাহমুদ, জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, মজিবুর রহমান, মোঃ শাহজাহান, মোঃ আলী, মিজানুর রহমান পারুল, যুবদলের হোসনী মোবারক রিয়াদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী বিকেলে কাজীর দেউড়ি এলাকায় “শপিং ব্যাগ”পূবালী ব্যাংকের “ক্যাশলেস” কার্যক্রম উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । নিজে পণ্য কিনে বাংলা “কিউআর” কোডের মাধ্যমে দাম পরিশোধ করে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে বানিজ্য হাব কেন্দ্র ঘোষণা করেন।
এছাড়া তিনি, পাঁচ ব্যাংকের আমানত ফেরতের কয়েকজন ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দের
সাথে তার মেহেদী বাগ বাসায় একান্ত সাক্ষাৎকারে মিলিত হন।
সব শেষে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত এই জনপ্রিয় সাংসদ কর্মব্যস্ত সময় পার করে সন্ধ্যায় রাজধানীর উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com