শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবর্ণজয়ন্তী উৎযাপন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৫.০৭ এএম
  • ২০৫ বার পঠিত

মানব সময় ডেস্ক :
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ -এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামি এর শ্রমিক সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবর্ণজয়ন্তী উৎযাপন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) লাকসাম রেলওয়ে জংশন স্টেশন প্লাটফর্মে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন, রেলওয়ের কালো বিড়াল খুঁজে বের করতে হবে। রেলওয়েকে কালো বিড়াল মুক্ত করতে হবে। একজন মন্ত্রী এ কালো বিড়াল ধরার জন্য শপথ নিয়ে নিজেই কালো বিড়াল হয়ে গেলেন। রেলের যত সম্পত্তি আছে এগুলো পরিকল্পিতভাবে ইজারা দিলে তার আয় দিয়েই রেলওয়ের বেতন যথেষ্ট। দুর্নীতি এমন পর্যায়ে, গ্রাহক সেবার মান-যাত্রী সেবার মান এতো নিম্ন পর্যায়ের যা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আর বিআরইএল (বাংলাদেশ রেলওয়ে এপ্লায়িজ লীগ) শ্রোতের বিপরীত ধারায় এ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে পাশাপাশি নৈতিকতার পক্ষে। পাঁচ তারিখের পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে। রেলওয়ের কোন কোন জায়গায় দুর্নীতি হয় তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।রেলওয়ে এমপ্লয়িজ লীগ লাকসাম শাখার সভাপতি মীর আব্দুল খালেকের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার,কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি একেএম শাহ আলম, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ নুরে আলম।
রেলওয়ে এমপ্লয়িজ লীগ লাকসাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, রেলওয়ে এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় কার্যকরী সদস্য আজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসাইন, আবুবকর জাহিদ, লাকসাম শাখার যুগ্ম সম্পাদক মোঃ সোলায়মান সুমন, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান,মোঃ খালেদ হোসাইন,আলমগীর হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com