সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) এর প্রধান পৃষ্ঠপোষক পদ গ্রহণ :

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৩.১৯ পিএম
  • ১৪৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :
ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধি দল ভোলার কৃতি সন্তান সাবেক সফল মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মহোদয়ের সঙ্গে তাঁর বনানী কার্যালয়ে সাক্ষাৎ করে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের প্রধান পৃষ্ঠপোষক এর পদ গ্রহণ করার জন্য লিখিতভাবে অনুরোধ করলে তিনি সম্মতি জ্ঞাপন করেন। বিডিএফ এর পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়! এরপর ভোলা ডেভেলপমেন্ট ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন ভোলার উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতোপূর্বে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম কর্তৃক সম্পাদিত কার্যক্রম, গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রধান পৃষ্ঠপোষক মহোদয়কে অবহিত করণ পুর্বক সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব জনাব আব্দুল ওহাব খান, আইএমইডির পরিচালক জনাব সাইফুল ইসলাম কামরুজ, বিডিএফ এর সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান হাং, জনাব আক্তার হোসেন মহিন, জনাব ওসমান আজীজ তারেক এবং জনাব আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সফলতার সাথে সাক্ষাৎ অনুষ্ঠানটি সমন্বয় করেছেন বিডিএফ এর সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com