শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

তজুমদ্দিনে পানি ডুবে তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ২.৫৫ পিএম
  • ২০৪ বার পঠিত

এম এ হান্নান, তজুমুদ্দিন প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে পুকুরে পানি ডুবে তিন শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যুর প্রস্তুতি চলছে।থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধনু হাওলাদার নুর হোসেনের তিন নাতিন পুকুরে গোসল গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে জাল মারতে থাকেন। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে একে একে তিন শিশুর মরা দেহ উদ্ধার হয় পুকুর থেকে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। তৈরী হয় এক মর্মান্তিক পরিবেশের। নিহতরা হলেন, মীম আক্তার (১০), মারজিয়া আক্তার (১০) ও রাফিয়া (৭)। এ ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানি ডুবে তিনজন নিহতের ঘটনায় তজুমদ্দিন থানায় তিনটি অপমুত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com