শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চট্টগ্রামে দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের অনুদানের টেলি ছবি “মায়া” শুভ মহরত অনুষ্ঠান সম্পন্ন | manob somoy

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০.০৯ এএম
  • ২২৯ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম ||
গত ৫ জুলাই ২৪ ইং আগ্রাবাদ হোটেল জামানে দূরবীন মিডিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক একুশের বাণী পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মাহমুদ হায়দার জীবন এর সভাপতিত্বে ও সাংবাদিক এম মোসলেহ উদ্দিন বাহার এর সঞ্চালনায় রাত ৮.০০ ঘটিকায় ঝাকঝমক পূর্ণভাবে মায়া টেলি ছবির মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক দেশবরেণ্য আবৃত্তি শিল্পী সঙ্গীতশিল্পী নাট্য নির্দেশক একজন সাদা মনের মানুষ হাসান জাহাঙ্গীর। উদিচী চট্টগ্রাম এর সভাপতি নাট্যকার সুনীল ধর, টিভি ও চলচ্চিত্র অভিনেতা সুজিত দাস বাপ্পি, দূর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্র এর নির্বাহী পরিচালক জামাল চৌধুরী বিপ্লব, টিভি ও চলচ্চিত্র অভিনেতা মোশাররফ ভূঁইয়া পলাশ,বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দূর্নীতি দমন ও আইনী সহায়তা কেন্দ্র চট্টগ্রাম বিভাগীয় প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আকাশ।

আগত অতিথিগণ নিজ নিজ বক্তব্যে দূর্বীন মিডিয়া ফাউন্ডেশন এর এ অগ্রযাত্রা কে সাধুবাদ জানান। আত্মমানবতার সেবায় নিয়োজিত এ সংস্থা সাধারণ মানুষ ও দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায় এতে সমাজের অনেক মানুষ তাদের অধিকার ফিরে পান। আগামীতেও যাতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকে অতিথিগণ এ প্রত্যাশা করেন এবং সংস্থার সাথে একাকত্মা প্রকাশ করে” মায়া ” এর শুভ মহরত অনুষ্ঠান সম্পন্ন তে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এর উত্তোরোত্তর সফলতা কামনা করেন।
স্বাগত বক্তব্য রাখেন দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও নারী নেত্রী মেহেরুন নিপা,
শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিনেত্রী নাসরিন হীরা,
দূর্বীন মিডিয়া ফাউন্ডেশন এর আজীবন সদস্য আরঙ্গজেব খাঁন সম্রাট, ইউনিট ম্যানেজার ও কন্ঠ শিল্পী আজমিরা বেগম মোনালিসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক মালিক সমিতির নবনির্বাচিত সদস্য মো:রিয়াজ উদ্দিন, আশার আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো:রুহুল আমিন সালমান, নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এম মানসুর আলম,বায়েজিদ থানার যুগ্ম সাধারণ সম্পাদক এমডি নুর,প্যারামাউন্ট ইনসুরেন্সের আগ্রাবাদ ব্রাঞ্চ ইনচার্জ কামরুল আহসান উল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার শাহীন আহমেদ সেলিম, ইউনিট ম্যানেজার ও নারী নেত্রী ফাতেমা আক্তার ডলি,শিরিন আক্তার বিপাশা, মো:এছাক,আজীবন সদস্য মাহী চৌধুরী,মো:রাশেদ চৌধুরী, মো:তিতাস, শিল্পী বসাক,শিখা সেন,চলচ্চিত্র ও টিভি অভিনেতা টিএ তুহিন, এস ভি খান,সাইফুল ইসলাম (আখেরি ভাই)আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হান্নান হিরা,সাংবাদিক রুমানা চৌধুরী, চট্টলা টিভির সাংবাদিক মাঈনুল হাসান, মিতু আক্তার, বিবি কুলসুম, আহমেদ কামাল আফতাব, বড়ুয়া সীমান্ত, সাজ্জাদ হোসেন,সায়েম উদ্দিন, আউয়াল খান শাহীন, তানজিলা লুনা,এ্যান্ঞ্জেলা প্রমুখ।
অবশেষে সভাপতির সমাপনী বক্তব্যে এত সুন্দর আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com