শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

তজুমদ্দিনে জমি দখলকে কেন্দ্র করে মারপিট ও বিধবা নারীসহ আহত ৪ জন হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১১.৩৯ এএম
  • ২২৬ বার পঠিত

তজুমদ্দিন প্রতিনিধি, ভোলা ।। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুরে জমি দখলে বাধা দেওয়ায় ঘটনায় চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। স্বজনরা আহত ৪ জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুর  ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাদলিপুর গ্রামের আমিনুদ্দিন হাওলাদার বাড়ি এলাকার আব্দুল মান্নান গংদের সাথে জুয়েল হাওলাদার এর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
শনিবার (৬জুন) সকাল ৯টার দিকে বাদলীপুর বিলে জুয়েল হাওলাদার এর ৩২ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেয়ার চেস্টা করে মান্নান হাওলাদার। এ সময় জুয়েল হাওলাদার জমি দখলে বাঁধা দিলে মান্নান হাওলাদারের ছেলে সুমন, নাঈম, কাইয়ুম, হান্নান হাওলাদারের ছেলে তামিম ও শাহজাহান হাওলাদারের ছেলে শাখাওয়াত হাওলাদার মিলে জুয়েল হাওলাদার কে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। মারপিটের শব্দ শুনে জুয়েল হাওলাদার কে উদ্ধার করতে আসা বিধবা মা ও দুই ভাইয়ের স্ত্রীকেও মারপিট করে আহত করে। পরে আত্মীয় স্বজনরা আহত জুয়েল হাওলাদার(৪৫), বিধবা মাতা শাহানুর বেগম (৬৫), ভাইয়ের স্ত্রী খাদিজা (৩০), নাহিদা বেগম (২৫)কে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ  আনোয়ারুল হক জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com