সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

প্রধানমন্ত্রীর উপহারের ঘরসহজমি পেয়েছে ৪৫ জন | Manob Somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৩.১৯ পিএম
  • ১৫৭ বার পঠিত

এম,ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায়
আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৪৫ জন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরসহ জমির দলিল বুঝে পেয়েছেন। মঙ্গলবার (১১ জুন)  বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫ জন  ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির নামজারি খতিয়ান প্রদান করা হয়।
এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো: ফখরুজ্জামান। এসময় তিনি বলেন, যাদের কোন জমি নেই নিজস্ব ঘর নেই তাদেরকে দুই শতাংশ করে জমি ও  ঘর দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে সরকার আপনাদের  যা দিয়েছে তা সঠিক ব্যবহার করা আপনাদের দায়িত্ব। দেশে ৪৬৪ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে।  এটা একটা  মাইলফলক। বিশ্বের অনেক ধনি দেশ উন্নত দেশ কিন্তু এ কাজটি করতে পারেনি। 

উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম রাজু, সীতাকুণ্ড  পৌরসভার মেয়র বদিউল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com