শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বেনাপোল পৌরসভার উদ্যোগে “বিশ্ব হাত ধোয়া দিবস” উদযাপণ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৪.০২ পিএম
  • ২৯২ বার পঠিত

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার :
বিশ্ব হাতধোয়া দিবস বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।

বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’।
দিবসটির সূচনা ২০০৮ সাল থেকে। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার(১৫ অক্টোবর) বেলা ১২ টায় এ উপলক্ষে বেনাপোল পৌরসভার আয়োজনে এবং আহছানিয়া মিশন, ঢাকা এর ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‍্যালি, প্রাকটিকালী হাত ধোয়া অভ্যাস, আলোচনা সভা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ পালন করা হয়। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’। র‍্যালীর পরে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রদান, প্রাক্টিক্যালি হাত ধোয়া অভ্যাস ও আলোচনা করা হয়। আলোচনায় অত্র পৌরসভার মেয়র জনাব মোঃ নাসির উদ্দীন হাত ধোয়ার সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এমন আয়োজন ও ব্যবস্থাপনার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি স্কুল শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com