মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

মা ইলিশ রক্ষায় অভিযানে তৎপর কোস্ট গার্ড পশ্চিম জোন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৪.০১ পিএম
  • ২৩৯ বার পঠিত

ইকরামুল হক রাজিব (নিজস্ব প্রতিনিধি)

মা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩ (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ) পর্যন্ত ইলিশ মাছ ধরা যাবে না। এই ২২ দিন মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ,বাজার জাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা বলেন, ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) কোস্ট গার্ড পশ্চিম জোন বাংলাদেশ কোস্টগার্ড বেইস মংলা কর্তৃক পশুর নদীতে কোস্ট গার্ড টহল কার্যক্রম পরিচালনা করে। এসময় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড। মাছ ধরার ট্রলার যাতে জেলেপল্লী থেকে বের হতে না পারে সে দিকে সার্বক্ষনিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড এর দ্বায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভায়শ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের টহল ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com