মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে ভোলা জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে “Bridging Academia and Career: Opportunities and Challenges” শীর্ষক একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: চট্টগ্রাম সার্কিট হাউজে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম, দেশের মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞা দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের || অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে ৩৮ নং ওয়ার্ডে চিকিৎসার জন্য অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন বিসিবি পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু চৌধুরী রোড ক্র্যাশের কারন অনুসন্ধানে পুলিশের দক্ষতা বাড়াতে হোটেল রেডিসন- ব্লুতে ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়

প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌণ হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১.২৮ পিএম
  • ২৬৬ বার পঠিত

 

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের শার্শার সাড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাইফুল ইসলাম সুমন কর্তৃক অধ্যয়নরত ৫ম শ্রেনির কোমলমতি ছাত্রীদের জোর পূর্বক যৌণ হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে প্রধান শিক্ষক ও সভাপতির কোন পদক্ষেপ না নেওয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আশায় অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ শার্শা থানার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার সুষ্ঠু বিচার না পেলে যে কোন সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে এবং ছাত্রীদের অন্য বিদ্যালয়ে স্থানান্তর করা হবে দাবি করেন অভিভাবকেরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তার ছোট ভাই সাইফুল ইসলাম সুমনকে আউটসোর্সিং এর মাধ্যমে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ দেন। নিয়োগের পর থেকে সে কাউকে তোয়াক্কা না করে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া ও অশালীন কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। ভয় দেখিয়ে ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্তক্ত, জোর পূর্বক যৌন হয়রানি ও শ্লীলতাহানি করে। এ কথা বাড়িতে জানালে বড় ভাইকে বলে ফেল করিয়ে দেবো জানায়। প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে আপন ভাইয়ের এহেন অপরাধ জানার পরেও তাকে বাঁচিয়ে দেওয়ায় বার বার সে এ ধরণের জঘণ্য অপরাধ করে।

গত ১৮/০৯/২০২৩ তারিখ সুমনের যৌন হয়রানি ও শ্লীলতাহানির বিষয়টি এক ছাত্রী তার বাবাকে জানালে ঘটনাটি আস্তে আস্তে চাউড় হয়। এ ঘটনার পর থেকে সুমন পলাতক। একে একে ১২ জন অভিভাবক লিখিতভাবে প্রধান শিক্ষক ও সভাপতিকে জানানোর পরেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় অন্যান্য অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী ফুঁসে ওঠে।

তবে এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোন বক্তব্য দিবো না।

শার্শা থানা অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, এ বিষয়ে অভিভাবকেরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছি। তদন্ত কর্মকর্তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

দপ্তরী কাম প্রহরী সাইফুল ইসলাম সুমনকে চাকরীচ্যুত ও প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে অন্যত্র বদলী করার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে মনে করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com