শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলায় সর্বোচ্চ মেধা তালিকা চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ২.৩৯ পিএম
  • ২৭১ বার পঠিত

 

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার সদ্য ২৩ সালের অনুষ্ঠিত দাখিল(এসএসসি) পরীক্ষায় অংশ গ্রহণকারী ১১ শিক্ষার্থীর জিপিএ ৫ অর্জন সহ শতভাগ কৃতকার্য হয়ে ভোলা জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চরফ্যাসন ব্রজ গোপাল টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। মাদরাসার সভাপতি চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য বলেন।’

পরে মাদরাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com