শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

সিজেকেএস খো-খো লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেলেন আ জ ম নাছির : অছি ক্লাব ও বিসিআইসি শীর্ষে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৬.৫৬ এএম
  • ২৮০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:চট্টগ্রাম 
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস খো খো লিগ মঙ্গলবার (৪ জুলাই) থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনে ১০টি খেলার নিষ্পত্তি হয়।
বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় এম.এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আলী আব্বাস, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী।
খো খো কমিটির সভাপতি শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হাজী মোঃ আবুল বাশার,অহিদ সিরাজ স্বপন, হাসান মুরাদ বিপ্লব, নাছির মিয়া, মোঃ হারুন উর রশীদ প্রমুখ।

খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদ ও অছি ক্লাব টানা ২ খেলায় জয় পেয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এছাড়া হালিশহর লাকি ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র, নবীন মেলা, চট্টগ্রাম রাইফেল ক্লাব, শতদল ক্লাব ও এফএমসি নিজ নিজ খেলায় জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গেছে। এ লিগে ১৯ দল দল ৬ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com