শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

পুলিশং সভা মাদকের সুপারিশ করলেই আইনের আওতায় আনা হবে – ওসি এনামুল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৪.১০ পিএম
  • ২৮৪ বার পঠিত

এম শফিকুল ইসলাম, চরফ্যাশন (ভোলা) :

চরফ্যাশন উপজেলার শশীভূষণে মাদক “সন্ত্রাস” জঙ্গিবাদ ” বাল্য বিবাহ ” ইভটিজিং সহ সামাজিক বিভিন্ন অপরাধ নির্মুলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ জুন (মঙ্গলবার) সকালে শশীভূষণ থানা-পুলিশের আয়োজনে এওয়াজপুর ইউনিয়ন চেয়ারম্যানের অফিস কার্যালয়ে ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,’শশীভূষণ থানার নবাগত ওসি এম এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালেম পাটোয়ারী, সাধারন সম্পাদক রেজাউল করিম চৌধুরী,শশীভূষণ প্রেসক্লাব সভাপতি তাপস চন্দ্র দেবনাথ, যুবলীগ সভাপতি আলামিন পাটোয়ারী, উপপরিদর্শক শহিদুল ইসলাম,ওমর ফারুক।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মুছা কালিমুল্লাহ,কামরুল ইসলাম,শাহাবুদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য বৃন্দ “ও আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীসহ এওয়াজপুর ইউনিয়নের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসময় নবাগত ওসি এম এনামুল হক অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করে বলেন,মাদক” সন্ত্রাস” জঙ্গিবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স অবস্থানে। থানা হচ্ছে সরকারের একটি সেবা মূলক প্রতিষ্ঠান আপনারা সরাসরি আমার সাথে দেখা করে সেবা গ্ৰহন করবেন । কোন প্রকার দালালের প্রয়োজন হবে না। তবে ন্যায় সঙ্গত বিষয় নিয়ে আসতে হবে। বিশেষ করে মাদকের পক্ষে সুপারিশ করলেই তাকে আইনের আওতায় আনা হবে সে যে-ই হোক না কেন।
তিনি আরো বলেন মাদক ও সন্ত্রাস মুক্ত শশীভূষণ গড়তে পুলিশ ও জনগনের ঐক্যবদ্ধ প্রচেস্টা থাকলে অপরাধীরা এলাকা ছাড়তে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com