শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

অবশেষে চরফ্যাশনের ইসলামী শরীয়া নিষিদ্ধ দাদীর নাতির বিবাহ বিচ্ছেদ!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০.৩৯ এএম
  • ৩০৬ বার পঠিত

 

এম শফিকুল ইসলাম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : অবশেষে আলোচিত / সমালোচিত ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের সংঘটিত ইসলামী শরীয়া নিষিদ্ধ দাদী নাতির বিবাহ বিচ্ছেদ হয়েছে।
গত ১জুন ভোলার একটি আদালতে ৭ লাখ টাকা দেনমহরে কোর্ট ম্যারেজের মাধ্যমে ওই বিবাহ করে সংসার শুরু করেন নাতি ও দাদী।
স্হানীয়রা স্হানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিষয়টি অবহিত করলে শশিভূষণ থানা অফিসার ইনচার্জ ও হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হাওলাদার কোর্ট ম্যারেজের কাগজ দেখে তাদেরকে পরিষদে ডেকে এনে আবার বাড়িতে এক সাথে বসবাস করতে পাঠিয়ে দেন।

চরফ্যাশন প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক সাংবাদিক এম লোকমান হোসেন ইসলামী শরীয়া ও দেশীয় আইনের দৃষ্টিতে নিষিদ্ধ দাদী – নাতির বিবাহ নিয়ে প্রশাসন, আইনজীবী, ইসলামী ফাউন্ডেশন ভোলার বক্তব্যসহ একটি প্রতিবেদন করেন।

এদিকে শরীয়া নিষিদ্ধ বিবাহ নিয়ে সংবাদ প্রকাশের পর গতকাল ৬জুন হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার, স্হানীয় আলেম /উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দাদী নাতির অবিভাবকের উপস্থিতে বিবাহ বিচ্ছেদ করে দাদীকে ওই এলাকার ইউপি সদস্য জালাল আহমেদ ও নাতিকে তার বাপের কাছে তুলেদেন।

হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদার বলেন,তাদেরকে বিবাহ বিচ্ছেদের পাশাপাশি আলদা থাকতে বলেছি।
দাদী অন্য কাউকে বিবাহ করতে চাইলে আমরা তাকে সহায়তার আশ্বাস দিয়েছি।

শশিভূষণ থানার অফিসার ইনচার্জ সাবেক মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিক এম লোকমান হোসেনকে ম্যাসেন্জারে ধন্যবাদ বার্তা দিয়ে বলেন, ধন্যবাদ আপনি জয়ী হলেন।

অপরদিকে সাংবাদিক এম লোকমান হোসেন বলেন, দাদী ও নাতির বিবাহ নিয়ে টেলিভিশন, স্হানীয় ও জাতীয় প্রিন্ট পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। সবাই এটি নিয়ে টোল করেছে।
এটি যে, ইসলামি শরীয়া মোতাবেক নিষিদ্ধ কোনো নিউজে উল্লেখ করা হয়নি।বিষয়টি আমার নজরে আসলে, আমি পবিত্র কুরআন সূরায়ে নিসাসহ হাদীসের একাধিক কিতাবে থেকে দলীল দিয়ে এটি নিষিদ্ধ নিউজে উল্লেখ করার পর আলহামদুলিল্লাহ স্হানীয় জনপ্রতিনিধি ও আলেম উলামায়েগণ ওই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com