শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

বালিয়াডাঙ্গীতে মৎস্যজীবিলীগ নেতা শাকিল হত্যাকান্ড; আসামীর বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ২.৪৮ পিএম
  • ৩৫৬ বার পঠিত

 

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচিত ভানোর ইউনিয়নের মৎসজীবীলীগের নেতা শাকিল আহম্মেদ হত্যাকান্ডের ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাটে হত্যাকান্ডের ঘটনাস্থলের পার্শ্বে আসামী আঃ কাদেরের বাড়িতে তল্লাশি চালিয়ে চাকু, চাপাতি, খুন্তি, রড ও কাঠসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

তল্লাশি অভিযান শেষে (এস আই) মাসুদ বলেন, শাকিল হত্যাকান্ডে তদন্ত চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আসামী আঃ কাদেরের বাড়িতে হত্যাকান্ডের ব্যবহৃত অস্ত্র গুলো রয়েছে। ভানোর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও এলাকাবাসীর সামনে তল্লাশি করে আমরা চাকু, চাপাতি, খুন্তি, রড ও কাঠসহ দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং সেগুলো মামলার আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যাব।

মামলার বাদী শাকিলের বড় ভাই সাঈদ বলেন, এসব দেশীয় অস্ত্র দিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে খুনিরা। আমি আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের হলদিবাড়ী হাট জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের আলোচনার সময় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক ইমাম বক্তব্য প্রদান করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর সংঘর্ষ হয়। সংঘর্ষে ভানোর ইউনিয়ন মৎসজীবীলীগের সভাপতি শাকিল আহম্মেদ গুরুত্বর আহত হলে দিনাজপুর এম রহিম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪ সেপ্টেম্বর ভোরে মারা যায়।

এ ঘটনায় শাকিলের বড় ভাই আবু সাঈদসহ পাঁচজন আহত হয়। গত ০৩ সেপ্টেম্বর রাতে বালিয়াডাঙ্গী থানায় আবু সাঈদ বাদী হয়ে ভানোর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে একটি মারপিটের মামলা করে। পরবর্তীতে শাকিল মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com