শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

চরফ্যাশনে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার! পরিবার বলছে হত্যা- গ্রেপ্তার দুই | Manob Somoy

  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২, ২.২৩ পিএম
  • ৯৩৯ বার পঠিত

 

নাফিছ পাটোওয়ারী, চরফ্যাশন :ভোলার চরফ্যাশন পৌরসভায় নববধূ চৈতীর (২৬) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ চৈতীর বাবা চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র বাদী হয়ে মেয়ের শশুর, শাশুড়ী ও স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন৷ মৃত নববধূ চৈতীর শশুর শমীর মজুমদার ও স্বামী শাওন মজুমদার কে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে৷

গতরাত আনুমানিক ১টার দিকে পৌরসভা ৪নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকায় শশুর বাড়ীর নিজ কক্ষে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ৷ স্বামী শাওন মজুমদার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী উপজেলা লালমোহন গিয়েছিলেন৷ মধ্য রাতে বাসায় এসে রুমে ঢুকেই স্ত্রীকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাক চিৎকার করে স্বামী শাওন মজুমদার৷ এলাকাবাসী এসে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেয়৷ পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা প্রেরণ করেছেন৷

এলাকাবাসী জানান, ভালোবেসে কয়েক মাস পূর্বে ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তাদের বিয়ে মেনে নিতে পারিনি শাশুড়ী নিয়তি রানী৷ প্রায়ই গালিগালাজ ও হুমকি-ধামকি শুনতে হতো নববধূ চৈতিকে৷ ঝুলন্ত লাসের অবস্থান দেখে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন এটা কি হত্যা নাকি আত্মহত্যা৷ প্রকৃত তদন্তের মাধ্যমে এমন মর্মান্তিক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর৷

চৈতির বাবা সুভাষ চন্দ্র বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না৷ পূর্ব পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে৷ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের নিকট মেয়ের করুন মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ তিনি আরো বলেন, আমার মেয়ে বরিশাল বিএম কলেজ থেকে ম্যাথমেটিক্স বিষয়ে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত ছিলো৷ আত্মহত্যার মতো এমন পরিকল্পনা করতে পারেনা আমার মেয়ে৷

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া জানিয়েছেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ০৪ তারিখ ০৫/০৩/২০২২। মামলার দ্বিতীয় ও তৃতীয় আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে৷ পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছেন বলেও জানান এই কর্মকর্তা৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com