মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জোড়ামতল বাজার এলাকা হতে আলোচিত ও চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ০১ জন অন্যতম এজাহারনামীয় আসামী আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১১.১৮ এএম
  • ৪১৫ বার পঠিত

ডেস্ক নিউজ :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। গত ২৫ নভেম¦র ২০২১ খ্রিঃ তারিখ জনৈক ভিকটিমকে আসামী মোঃ আব্দুল আলী লিংকন (৩২), ২। মোঃ হান্নান (৩২) এবং ৩। মোঃ জাহিদ (২৫) বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি টিনের ঘরে আটকে রেখে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হতে একই তারিখ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং- ৪১, তারিখ ২৫ নভেম¦র ২০২১ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৩), ২০০০ সালের সংশোধনী ২০০৩। মামলা দায়ের হওয়ার পর থেকেই র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ০২নং এজাহারনামীয় পলাতক আসামী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জোড়ামতল বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ নভেম¦র ২০২১ খ্রিঃ তারিখ ২৩০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী মোঃ হান্নান (৩২), পিতা- নুর মিয়া, সাং- ঘোড়ামারা, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম’কে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উপরোল্লিখিত গণধর্ষণ মামলার একজন এজাহারনামীয় পলাতক আসামী।

৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com