বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

তজুমদ্দিনে প্রাইমারি স্কুলের হাজিরা খাতা জব্দ – ছাড়িয়ে নিতে দেন-দরবার

  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৫.০২ পিএম
  • ৫৬৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার।। ভোলার তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার একটি প্রাইমারি স্কুল পরিদর্শন কালে ছাত্র-ছাত্রী হাজিরা খাতা জব্দ করেছেন। ৯ দিন অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাত দাড় করিয়ে ফেরত না দেয়ায় খাতা ছাড়িয়ে নিতে দেন-দরবার করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।
সুত্রমতে জানাগেছে, গত ১ লা নভেম্বর উপজেলার ১০২ নং পশ্চিম আড়ালিয়া পণ্ডিতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। এসয়ম তিনি খাতা অসম্পন্ন থাকার অজুহাতে ১ম থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রী হাজিরা খাতা জব্দ করে নিয়ে আসেন। একটি সুত্র জানায় চাহিদা পুরন না হওয়ায় ৯ দিন অতিবাহিত হলেও কারণ দর্শানো নোটিশ বা খাতা ফেরত দেননি উপজেলা শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, নভেম্বর ১ তারিখে তিনি স্কুল পরিদর্শনে যান। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকে শিক্ষার্থীদের হাজিরা খাতা শুন্য পাওয়া গেলে তা জব্দ করে হেফাজতে আনা হয়েছে। ৯ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নিয়ে সময় ক্ষেপন করে খাতা আটকিয়ে রেখে টাকা দাবী বিষয়ে জানতে চাইলে বলেন, দুই একদিনের মধ্যে নোটিশ প্রদান করা হবে।
ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, হাজিরা খাতা আটকিয়ে রাখার ব্যাপারে জানা নেই। অনিয়ম বা গাফেলতির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com