শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলা- তজুমদ্দিনে ৪ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের মাধ্যমে ধর্ষণের চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ২.১৩ পিএম
  • ৪৭৬ বার পঠিত

তজুমুদ্দিন প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিনে ৪ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের মাধ্যমে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এজহার সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভূঁইয়াকান্দি গ্রামের এক প্রবাসির শিশু কন্যা (৪) গত ৩০ অক্টোবর সকালের খাবার শেষে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলতে যায়। এ সময় একই বাড়ির নেজামল হকের ছেলে মামুন (২৮) শিশুটিকে চকলেট দেয়ার কথা বলে তাদের বসত ঘরে নিয়ে পরিধেয় হাফপ্যান্ট খুলে যৌন নিপিড়নের মাধ্যমে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা বাসার কাজ শেষ করে উঠানে তার মেয়েকে দেখতে না পেয়ে সকাল ৯টার দিকে ডাকাডাকি করলে শিশুটি ওই ঘরে চিৎকার মারে। চিৎকার শুনে শিশুটির মা এগিয়ে গেলে শিশুটি তাকে ঘটনা খুলে বলেন। পরে তিনি নিপিড়নকারী মামুন ঘর থেকে বের হলে বিষয়টি জিজ্ঞেস করলে মামুন তাকে আজেবাজে কথাবার্তা বলতে থাকেন। একপর্যায়ে বাড়ির লোকজনকে শিশুর মা বিষয়টি অবগত করলে মামুনের মা তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে মামুন বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শিশুটির মাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে যৌন নিপিড়নকারী মামুনকে আসামী করেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় একটি মামলা দায়ের করেন মামলা নং ০৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com