শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১.৪৫ পিএম
  • ৪৬২ বার পঠিত

 

হাছানুর রহমান নীলফামারীঃ
নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে কর্মী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

২৫ সেপ্টেম্বর বিকালে ডালিয়া নতুন বাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খালিশা চাপানী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুজ্জামান সাজুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষক লীগের সাধারণ সম্পাদক নুর কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোহরাব হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক কৃষিবীদ আজিজুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সরকার আব্দুর রাজ্জাক ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ডিমলা শাখা কৃষক লীগের আহবায়ক দরিজুল ইসলাম দুলাল, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আকুল চৌধুরী, ইউপি চেয়ারম্যান আতিউর রহমান সরকার, জেলা পরিষদ সদস্য সেলিম সরকার লেবু, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি তামজিদুর রহমান তামজিদ, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ।

সভায় বক্তাগন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিষ্ঠিত কৃষক লীগকে ত্বরান্বিত করার ব্যাপারে আমাদের আরোও সচেষ্ট থাকতে হবে। কৃষক লীগ ছাড়া আওয়ামী লীগ আশা করা যায়না। দেশ আজ যেভাবে কৃষি অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। ইউনিয়ন পর্যায়ে ভোটের ব্যাপারে তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা যাকে দিবে আমরা তার হয়ে কাজ করব।

পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যে ওয়ার্ড পর্যায়ে কৃষক লীগের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক পরিচয় করিয়ে দিয়ে সবার সুস্বাস্থ্যে কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com