মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১.০১ পিএম
  • ৪৩০ বার পঠিত

 এমএ হান্নান : তজুমুদ্দিন প্রতিনিধি 

ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘর মালিকের কয়েক লক্ষাধীক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে মাদ্রাসার শিক্ষক মাও. মোঃ সিরাজ পন্ডিতের বসত ঘরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। ঘটনার পরদিন দুপুর ১২টায় থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশ্ববর্তীদের সাথে আলাপ করে জানা যায়, ঘরটি দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ঘরে লোকজন না থাকায় রান্না-বান্নাও হয় না। এছাড়া ঘরটিতে কোন বিদ্যুৎ সংযোগও নেই। রাতের গভীরে কেউ ঘরটিতে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিতে পারে।

সিরাজের ভাই মিরাজ উদ্দিন দুপুর আড়াইটায় এ বিষয়ে অভিযোগ করার জন্য থানায় আসলে পুলিশ অভিযোগ গ্রহণে গড়িমসি করে বলে দাবী করে সে। মিরাজ আরো অভিযোগ করে, ‘থানার এসআই আমিনুল ঘটনা তদন্ত করে আসলেও অভিযোগ নিচ্ছে না। অভিযোগে কাউকে আসামী না করে দরখাস্ত লিখে নিয়ে আসার জন্য বলে এসআই আমিনুল ইসলাম’।

সিরাজ পন্ডিতের পিতা মোঃ আলী হোসেন দাবী করেছেন, পুত্রবধুর পরকীয়ার জেরে তাদেরকে হত্যা উদ্দেশ্যে গভীর রাতে ঘরে আগুন লাগানো হয়। তিনি আরো দাবী করেন, গত ২৪ আগষ্ট রাত ৯টায় লালমোহন ইসলামি ব্যাংকের তৃতীয় শ্রেণির কর্মচারী রাসেল ফরাজি (২৮) তার পুত্রবধুর সাথে অনৈতিক কাজ করার সময় স্থানীয়দের সাথে নিয়ে আমি হাতেনাতে আটক করি।

পরে স্থানীয় আমির ফরাজি পুলিশ আসার পূর্বেই আসামী রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমার ছেলে সিরাজ পন্ডিত তজুমদ্দিন থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রী করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধু জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করলে ওই মামলায় আমার ছেলে সিরাজ ৬দিন যাবৎ জেল হাজতে রয়েছে।

তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে এসআই আমিনুলকে পাঠিয়েছি। সন্ধ্যায় তার কাছ থেকে ঘটনা জেনে নিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com