মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে অর্থ আদায়, খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২.৫৯ পিএম
  • ৩৮৭ বার পঠিত

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে অর্থ আদায়, খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে পূর্বপশ্চিমবিডি নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি রেদওয়ানুল হক মিলনকে লাঞ্ছিত করা হয়েছে।বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দ্বেশরী আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে আশ্রয়ণ প্রকল্পে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় কুদরত আলী (৩৫) ও কায়সার (৩০) সহ আরো ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক রেদওয়ানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল ঘুষি মারতে থাকে আর এসময় তার ভিডিও ধারণকৃত মোবাইল ফোনটি হাত থেকে ছিনিয়ে নেয় সন্ত্রাসী বাহিনীরা। হাতে ও ঘাড়ে আঘাত পরে স্থানীয়দের সহযোগিতায় রেদওয়ানুলকে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

হামলার স্বীকার রেদওয়ানুল হক মিলন জানান, আমি সাংবাদকর্মী হিসেবে সদর উপজেলার রড়দ্বেশরী আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম তথ্য সংগ্রহ করতে যাই। এসময় কুদরত আলী ও কাওসার আলীসহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী হঠাৎ আমার উপর হামলা চালায়। আমি কিছু বুঝে উঠার আগেই আমার মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে মোবাইল ফোনে ধারণা করা সকল তথ্য ও প্রয়োজনীয় অনেক তথ্য মুছে ফেলেন এবং আমার ফোনের ডিসপ্লে ভেঙে দেয় সন্ত্রাসীরা।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে কুদরত আলী ও কায়সার আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজী হননি।

এব্যাপারে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু সাংবাদিক’র উপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এবিষয়ে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি এমদাদুল হক ভূট্রো জানান, সাংবাদিককের উপর হামলা ও আশ্রয়ণ প্রকল্পের অনিয়মের সাথে জড়িতদের আইনের আওয়াতায় এনে শাস্তি দাবি জানান তিনি।

এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সাথে একাধিবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com