রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

সোনাগাজীতে চিহ্নিত ভূমিদস্যু সোলায়মান’র বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ৩.৫০ এএম
  • ৪৫৯ বার পঠিত

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে চিহ্নিত ভূমিদস্যু মো. সোলায়মান’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত মালিকগণ। শুক্রবার বিকালে উপজেলার চর সাহাপুরে আঞ্চলিক মহাসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি মৎস্য খামারের ১০একর জমি দখলের অভিযোগ রয়েছে।মানববন্ধনে ভুমি মালিক মাস্টার রফিকুল হক বলেন, ১৯৮৭সালে মুহুরী রেগুলেটর হওয়ার পর থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সোলায়মান পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০একর জমি দখল করে মৎস্য খামার তৈরী করেন। এর পর থেকে আশপাশের ভুমি মালিকদের জমি চলেবলে কৌশলে দখল করেন তিনি। আমার এক একর জমি সে জবর দখল করেছেন। আদালতে একাধিক মামলায় পরাজিত হওয়ার পরও সে দখল ছাড়েনি।বদুল হক বাবুল নামে এক ভুমি মালিক বলেন, সোলায়মান একজন চিহ্নিত ভূমিদস্যু । সে দিঘী খননের সময় আমার দেড় একর জমি দখল করেছে। ভুয়া দলিল সৃজন করে উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।

ফরিদ মহাজন নামে ক্ষতিগ্রস্ত এক ভূমি মালিক বলেন, আমার পৈত্রিক দুই একর ৬৪শতক ২০০৪সালে রাতের আঁধারে দখল করে নেয় চিহ্নিত ভূমিদস্যু সোলায়মান। এ ব্যপারে কয়েকটি মামলা আদালতে বিচারাধিন। ভুমি মালিক ও সংবাদকর্মী গাজী হানিফ বলেন, আমাদের পৈত্রিক জমিতে বসতবাড়ি নির্মান করে ভোগ দখলে আছি। হঠাৎ রাতের আঁধারে গাছ লাগিয়ে দখলের পায়তারা করছেন।একই ভাবে আবদুল হক, শফি উল্যাহ, নজরুল ইসলাম, আলমগীর হোসেন মেম্বার, বজলের রহমান, এম নাছির উদ্দিন, মো. খোকন, শাহানা আক্তার নামের ভুমি মালিকদের জমি সে দখলে রেখেছে।স্থানীয় কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন ভূমিদস্যু সোলায়মান। এতে তাদের যাতায়াতে সমস্যা হয়।এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুন্নবী জানান, পাউবো সরকারি মৎস্য প্রকল্পের জন্য প্রায় ৩৬একর ইজারা দিয়েছে। এর বাহিরে জনগনের চলাচলের সুবিধার্থে একর জমি রাখা হয়েছে । সেখানে পাউবো সড়ক নির্মান করেছে, সেই সড়ক দখল করা বেআইনি। ক্ষতিগ্রস্ত মালিকগণ তাদের ভুমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।অভিযোগ অস্বীকার করে মেজর(অবঃ) মো. সোলায়মান বলেন, আমি ক্রয়কৃত ও ইজারাকৃত ৭০একর জমিতে এগ্রো খামার করেছি। কোন অভিযোগ কারীর জমি আমার দখলে নেই । তবে মাস্টার রফিকুল হকের সাথে এক একর জমির বিরোধ আছে। বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা বিচারাধিন। পাউবোর জমি আমি বৈধ উপায়ে ইজারা নিয়েছি। তাদের কোন অভিযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com