বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

র‌্যাব-৭ এর অভিযানে ফেনী সদর এবং চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাহাড়তলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১.০৭ পিএম
  • ৪১১ বার পঠিত

র‌্যাব-৭ এর অভিযানে ফেনী সদর এবং চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাহাড়তলী এলাকায় মোবাইল কোর্ট ভেজাল বিরোধী ০৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৩০,০০০ টাকা জরিমানা করা হয়। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ফেনী সদর এবং চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং, হালিশহর, খুলশী, পাহাড়তলী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে কৃত্রিম রং মিশ্রণ ও মেয়াদ উত্তীর্ণ বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১০০০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রামের চারটি আভিযানিক দল বর্ণিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোহনা ফুড প্রডাক্টস, ফেনী; এফএসফুড প্রডাক্টস, ডায়মন্ড বেকারী, খাজা বেকারী, ঘোষ বেকারী, হাটহাজারী; ওরিয়েন্ট রেস্টুরেন্ট, সজল বেকারী, আগ্রাবাদ; গাউছিয়া বেকারী, হালিশহর; মেসার্স হোম মেইড ফুড, খুলশী; কুটুমবাড়ী রেস্টুরেন্ট, ওয়াসা; আলিফ রেস্টুরেন্ট, অলংকার প্রতিষ্ঠানকে সর্বমোট ৫,৩০,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান তল্লাশী করে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিস্কুট, মেয়াদ উর্ত্তীণ রুটি, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি, ডালডা, বিভিন্ন ধরনের ফ্লেভার, টেস্টিং সল্ট, ভিনেগার এবং বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com