শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘জলতরঙ্গ’ আসছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায়

  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ৩.৪৪ পিএম
  • ৪৭১ বার পঠিত

মানব সময় বিনোদন :

আহানার মায়া চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামের গরিব স্কুল মাস্টারের মেয়ে। ঘটনাচক্রে সম্ভ্রান্ত পরিবারে চৌধুরী পরিবারের ছোট বউ হিসেবে ঢুকে পড়ে। চৌধুরী পরিবারের ছোট ছেলে জিতু ঘটনাচক্রে মায়াকে বিয়ে করলেও বাসর রাতেই জানিয়ে দেয়, সে তাকে বউ হিসেবে কোন দিনই মেনে নেবে না। কারণ বাবার বিজনেস পার্টনার করিম মির্জার মেয়ই হবে জিতুর স্ত্রী। মায়াকে জিতুর মা মেনে নিতে পারে না। কারণ তার স্বামীর প্রাক্তন বান্ধবীর মেয়ে মায়া। এ দিকে, বড় ননদও পারলে তখনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায়। তবুও চৌধুরী বাড়িতে ঠাঁই পায় মায়া কারণ চৌধুরী পরিবারের কর্তা আলম চৌধুরী মায়ার মধ্যে খুঁজে পায় এক নারীশক্তি। তিনি বিশ্বাস করেন, এ মেয়েই পারবে তার ভেঙে যাওয়ার সংসারকে জোড়া দিতে। তাই তিনি নিঃসংকোচে মায়াকে ছোট বউ হিসেবে মেনে নেন। এ সময় মায়ের পাশে এসে দাঁড়ান বড় ও মেজ জাঁ এবং ছোট ননদ। শুরু হয় মায়ার সংসারে টিকে থাকার লড়াই…।

এমনই কাহিনী নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে নির্মিত হয়েছে ধারাকাহিক নাটক’ জলতরঙ্গ’। রাউজান ও চট্টগ্রাম সিটির বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং গত ১৩ আগস্ট থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে এবং আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত নয়টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় এটি প্রচারের কথা রয়েছে। শ্যামল ভাদুড়ী রচিত নাটকটি প্রয়োজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। বিশেষ সহযোগিতায় রয়েছেন দেওয়ান বাচ্চু, চিত্রগ্রহণে রায়হান ও আলো প্রক্ষেপণে বশির। সার্বিক তত্বাবধায়নে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য্য ও অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন শাহরিয়ার হাসান ও রোমানা শারমিন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির হেলাল, সাবরিনা সুলতানা, সাইফুল আলম বাবু, মোহাম্মদ আলি টিটু, নাজমা আক্তার, কঙ্কন দাস, বাপ্পি হায়দার, শেখ আনিস মঞ্জুর সেন্টু, ফয়েজিয়া নাজিম তামান্না, জিল্লুর হাসান, সুচরিত খোকন, কুন্তল বড়ুয়া, পংকজ বৈদ্য সুজন, এমএ রহিম, রুপায়ন বড়ুয়া, মাহাবুবুল ইসলাম রাজিব, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইউনুস আলী, পলি চৌধুরী, মোশারফ ভূঁইয়া পলাশ, মো. মিখাইল রফিক, আলী, প্রান্ত শর্মা, জয়নাল আবেদিন, সালমান চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, নাছরিন হীরা, সিমলা প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com