মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

বিয়ের পিঁড়িতে বসলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ২.০১ পিএম
  • ৪৬৬ বার পঠিত

ডেস্ক নিউজ :

অবশেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। গত মাসে হয় আংটি বদল। এবারের পাত্র মেহেদী মহসীন একজন গীতিকবি এবং দেশের খ্যাতনামা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও)।

গত আগস্ট মাসেই গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে ঘর বেঁধেছেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। তবে স্পষ্টভাবে তারিখের কথা জানাননি কেউই।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিয়ের ছবি প্রকাশ্যে আনেন ন্যানসি।তিনি বলেছিলেন, সেজেগুজে, হাতে মেহেদী দিয়ে আনন্দ নিয়ে বিয়েটা করবেন। থাকবে বিশাল আয়োজন। প্রকাশ্যে আসা ছবিগুলো দেখে সেই কথার কিছুটা প্রমাণ পাওয়া গেল। ন্যানসি ঠিকই সেজেছেন, কিন্তু ছিল না বড় কোন আয়োজন।

ন্যানসি বলেন, ‘ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয়েছে বিয়ে। ‌বিয়ের তারিখটা এই মুহূর্তে জানাচ্ছি না। যেহেতু শোকের মাস আগস্ট। তাই সে মাসে বিয়ের পরিকল্পনা ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় জাঁকজমক ছাড়াই বিয়ে করেছি।’

জানা যায়, গান করতে গিয়ে মহসীন মেহেদীর সঙ্গে পরিচয় ঘটে ন্যানসির। এরপর সেই পরিচয় রূপ নেয় বন্ধুত্বে। যা এক সময় প্রেমে গড়ায়। সেই প্রেমকেই তারা পরিণতি দিয়েছেন বিয়েতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com